এবার আসছে স্যামসাংয়ের ৬৪এমপি ক্যামেরার ফোন

৪ আগষ্ট, ২০১৯ ০০:১৭  
ইতিমধ্যে রিয়েলমি এবং শাওমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এবার একই পথে হাটছে স্যামসাং। আগামী মাসেই বাজারে আসতে পারে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্যামসাং স্মার্টফোন। খবর এনডিটিভি। সম্প্রতি মোবাইল ফোনের জন্য স্যামসাং ৬৪ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট জিডব্লিউ১ সেন্সর উন্মোচন করে। এই সেন্সর ব্যবহার করেই রিয়েলমি এবং শাওমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোনে এই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে গ্যালাক্সি এ৭০এস মডেলের ফোনই হতে চলেছে স্যামসাংয়ের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। ফলে কে প্রথম এই বিশেষ ক্যামেরার ফোন বাজারে আনবে সেটিই এখন দেখার বিষয়। ডিবিটেক/বিএমটি